Main Menu

যশোরে ১৮৪ কেজি কয়েনসহ দুই নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৯ বিজিবি) একটি টহল দল। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপশহরের নিউমার্কেট এলাকার ইউএস বাংলা কুরিয়ার সার্ভিস অফিস থেকে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নিউ মার্কেট এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা পারভীন বেবী (৩৮) ও মেয়ে সুমাইয়া সুলতানা (১৬)। ওই অফিসে কয়েন আনার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে যশোর শহরের নিউমার্কেট থেকে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত কয়েনসহ আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

Share





Related News

Comments are Closed