সিলেটে জাসদের মানববন্ধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় ভিত্তিতে উপজেলা সহ সকল স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় জাসদের সহ সভাপতি ও জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলী সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি এড. জাকির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জাসদের সহ সভাপতি লাল মোহন দেব, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. সাইফুল আলম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন পলিট প্রমুখ।
এডভোকেট জাকির আহমদ বলেন, ব্রিটিশ আমল থেকে স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু বর্তমান সরকার উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে করার কারণে সমাজে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ইউনিয়ন কাউন্সিল কার্যালয় দলীয় আখড়ায় পরিণত হয়েছে। প্রকটভাবে নমিনেশন বাণিজ্য চলছে। কোটি কোটি টাকা বাণিজ্য হচ্ছে। নির্বাচনে উৎসবমূখর পরিবেশ নষ্ট হচ্ছে। টাকার জুড়ে অযোগ্য ও অসৎ ব্যক্তিরা নমিনেশন কিনে নিচ্ছে। টাকার খেলায় ত্যাগী সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করে ছিটকে পড়ছে। যে কারণে নিবাচিত নেতৃত্ব জনগণের প্রতি দায়বদ্ধতা পরবর্তী স্বেচ্ছাচারিতার পথ উন্মুক্ত হচ্ছে। সুতরাং স্বেচ্ছাচারিতা দুর্নীতির দলবাজি রুখতে হলে নিরপেক্ষ মার্কা মুক্ত নির্বাচন পদ্ধতিতে আবারও চালু করতে হবে।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed