গত অর্থবছরে বিমানের লোকসান ২০১ কোটি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: গত অর্থবছরে (২০১৭-১৮) বিমান মোট লোকসান দিয়েছে ২০১ কোটি ৪৭ লক্ষ টাকা। সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানান। মন্ত্রী জানান, গত অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় ছিল ৪ হাজার ৯৩১ দশমিক ৬৪ কোটি টাকা। ব্যয় ছিল পাঁচ হাজার ১৩৩ দশমিক ১১ কোটি টাকা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী এসব তথ্য জানান।
নওগাঁ-৬ আসনের সরকার দলীয় সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীন ফ্লাইটের ভাড়া ও এ সংক্রান্ত আইনগত নীতিমালা নেই। এয়ারলাইন্সসমূহ তাদের উড়োজাহাজের আধুনিকতা, সুযোগ-সুবিধা, অপারেটিং কস্ট, ওভারহেড কস্ট, ফুয়েল কস্ট, মেইনটেনেন্স কস্ট এন্ড এস্টাবলিসমেন্ট কস্ট বিবেচনা করে আইএটিএ ট্রাফিক কনফারেন্স অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে। আইএটিএ-এর এন্টি ট্রাস্ট নীতিমালা অনুযায়ী কোন এয়ারলাইন্স ভাড়া, ট্যাক্স ও যাত্রী সংখ্যা সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারে না। বিশ্বের অন্যান্য দেশেও এ নিয়মে চলে। ফলে যাত্রীর ভাড়া নির্ধারণে কোন নীতিমালা আপাতত নেই।
পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় ঈশ্বরদী বিমানবন্দরে ২০১৫ সালে মে মাসের ৩০ তারিখ থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। উক্ত বিমানবন্দরের অধিগ্রহণকৃত মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমির মধ্যে ২৯০ দশমিক ৭৪ একর জমি মিলিটারি ফার্ম ব্যবহার করছে। ব্যবহৃত জমি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুকূলে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার ও উন্নয়ন করে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। জমি প্রাপ্তিসহ অন্যান্য উন্নয়ন ও সংস্কারমূলক কাজ সম্পাদনপূর্বক বিমানবন্দরটি চলতি অর্থবছরে পুনরায় চালু করা সম্ভব নয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed