ইন্দোনেশিয়ায় দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা তাদেরকে সেখানে আটকে রেখেছিল।
গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। প্রকাশিত খবরে বলা হয়েছে- ‘আটক বাংলাদেশিরা কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় এসেছিলেন।
এ বিষয়ে সুমাত্রার অভিবাসন বিভাগের প্রধান জানান, আটক বাংলাদেশিরা মানবপাচারকারীদের কবলে পড়েছেন। তাদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ভালো কাজের লোভ দেখানো হয়েছিল। ফাঁদে ফেলে তাদের ইন্দোনেশিয়ায় নিয়ে আসা হয়।
এদিকে সিঙ্গাপুর-ভিত্তিক গণমাধ্যম ‘চ্যানেল নিউজ এশিয়া’র খবরে বলা হয়েছে, ‘ মঙ্গলবার দোতালা ভবনের এই দোকানে অভিযান চালানোর সময় উদ্ধারদের ২০ জন পুলিশের কাছে অভুক্ত থাকার কথা জানান।
দেশটির সরকারি কর্মকর্তারা মনে করছেন, এসব বাংলাদেশি পার্শ্ববর্তী মালয়েশিয়াতে কাজ পাওয়ার আশায় কয়েক মাস ধরে সেখানে অবস্থান করছিলেন।
মেদানের প্রধান অভিবাসন কর্মকর্তা ফেরি মোনাং সিহিতে বলেন, তারা নৌকায় চড়ে এখানে এসেছে বলে আমাদের ধারণা। তাদের কাছে কোনও কাগজপত্র নেই।
তিনি বলেন, আমরা এখনও তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তাদেরকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেবো।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed