ভোলাগঞ্জে অভিযানে ৬ বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযানে ৬টি অবৈধ পাথর উত্তোলন যন্ত্র (বোমা মেশিন) ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে টাস্কফোর্স।
বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed