সিলেট বিভাগের ১৯ উপজেলায় ভোট ১৮ মার্চ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রথম ধাপে ৮৭ টি উপজেলায় নির্বাচনের পর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ সারা দেশের ১২৯টি উপজেলা পরিষদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ মার্চ দ্বিতীয় ধাপের এ নির্বাচনে সিলেট জেলা ও মৌলভীবাজারের ১৯টি উপজেলায় হবে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
১৮ মার্চ সিলেটের যে ১৯ উপজেলায় নির্বাচন হবে সেগুলো হলো- সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। এছাড়া মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ওই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।
সিলেট ও মৌলভীবাজারের ১৯ উপজেলা ছাড়া দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় ভোটগ্রহণ হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর। রংপুর জেলার গংগাচড়া, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগঞ্জ। গাইবান্ধা জেলার সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও পলাশবাড়ী। দিনাজপুর জেলার সদর, কাহারোল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরল, পার্বতীপুর, খানসামা ও ঘোড়াঘাট। বগুড়া জেলার সদর, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, আদমদীঘি, দুপচাঁচিয়া, ধুনট, শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সোনাতলা। নওগাঁ জেলার সদর, আত্রাই, নিয়ামতপুর, সাপাহার, পোরশা, ধামইরহাট, বদলগাছী, রাণীনগর, মহাদেবপুর, পত্মীতলা ও মান্দা। পাবনা জেলার সদর, আটঘরিয়া, বেড়া, ভাংগুড়া, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, সাঁথিয়া ও সুজানগর।
এ ছাড়া গোপালগঞ্জ জেলার সদর, টুংগীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর। ফরিদপুর জেলার সদর, বোয়ালমারী, চরভদ্রাসন, সদরপুর, সালথা, আলফাডাংগা, মধুখালী, নগরকান্দা ও ভাংগা।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, স›দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মীরসরাই, রাউজান ও হাটহাজারী। রাঙ্গামাটি জেলার সদর, লংগদু, নানিয়ারচার, কাপ্তাই, জুরাছড়ি, বাঘাইছড়ি, কাউখালী, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ি। বান্দরবান জেলার সদর, বোয়াংছড়ি, আলীকদম, থানচি, লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ি। খাগড়াছড়ি জেলার সদর, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, দীঘিনালা মহালছড়ি, পানছড়ি, মাটিররাঙ্গা ও রামগড়।
এদিকে ১০ মার্চ প্রথম দফা উপজেলা নির্বাচনে সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জের ১৮ টি উপজেলাসহ দেশের মোট ৮৭ টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ওই তারিখে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভোটগ্রহণ হবে না।
প্রথম ধাপে সুনামগঞ্জ ও হবিগঞ্জের যেসব উপজেলায় ভোটগ্রহণ সেগুলো হলো : সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা, ধরমপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ। হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, চুনারুঘাট, নবীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, মাধবপুর ও লাখাই।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed