প্রতিবন্ধীদের কল্যাণে সিলেটে চালু হবে হেল্পডেস্ক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতিবন্ধীদের কল্যাণে সিলেটে হেল্পডেস্ক চালু করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আসলাম উদ্দিন। প্রতিবন্ধীদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান ও তাদের যেকোনো বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য জেলা ভিত্তিক প্রতিবন্ধী হেল্পডেস্ক চালুর দাবি উত্থাপনের প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। তিনি এও বলেন, এটি খুবই ভাল একটি ধারণা। সিলেটে আমরা প্রথমে হেল্পডেস্ক চালু করবো এবং সিলেট হবে এক্ষেত্রে দেশের মডেল।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা ইশারা দিবসের অনুষ্ঠানে সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ এ দাবি উত্থাপন করেন। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘ইশারা ভাষা সকলের অধিকার’।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আসলাম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী চান প্রতিবন্ধীদেরকে সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসতে। এক্ষেত্রে তার সরকার বাংলা ইশারা ভাষা দিবসের সীকৃতি প্রদানসহ নানামূখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।’
সভায় তিনি জানান, সরকারের নির্দেশনায় দেশের প্রতিটি জেলার অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিবন্ধীদের উন্নয়ন ও কল্যাণে ইতোমধ্যে ৩ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বছরভিত্তিক ৩টি স্তরে গৃহীত এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনার আওতায় জেলার সকল প্রতিবন্ধীদের ডাটাবেস তৈরি করে তাদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীদের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে সমাজের বসবাসের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
সমাজসেবা কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক, গ্রামীণ জনকল্যাণ সংসদ সিলেটের সভাপতি জামিল চৌধুরী, সাবেক সিটি কাউন্সিলার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সাংবাদিক এম. আহমদ আলী, সিএসআইডি এর প্রকল্প ম্যানেজার খ.ম আবেদুল্লা, ব্রাক ডিসএ্যাবিলিটি শাখা প্রতিনিধি মোনায়েম আলম আজাদ, শাহজালাল রাগিব-রাবেয়া প্রতিবন্ধী সেবাকেন্দ্রের অধ্যক্ষ শামীমা নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামস, সিলেট বধির সংঘের সাধারণ সম্পাদক সাইফুল হক, শাহজালাল মুক ও বধির কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জহির আলম, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন।
সভায় আলোচকরা বাক-শ্রবণ প্রতিবন্ধীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করেন সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সাঈম খান।
এর আগে দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও সিলেট জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের পরিচালনাধীন বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সদস্যবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed