ইলিয়াস আলীর বড়ভাই আওলাদ আলী আর নেই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলী ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক এম আসকির আলীর বড় ভাই এম আওলাদ আলী আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না—-রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ রাত সাড়ে ৯টায় রামধানা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন শয্যাশায়ী হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিলেন। প্রবীন এই মুরব্বির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বাড়িতে ছুটে আসেন।
তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed