হজে যেতে লাগবে ২০২০ পর্যন্ত পাসপোর্টের মেয়াদ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৯ সালে হজ গমনেচ্ছুদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বাধ্যতামূলক করছে ধর্ম মন্ত্রণালয়। এ সংক্রান্ত বার্তা দিয়ে সকল মোবাইল অপারেটরে ক্ষুদে বার্তা পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিটিআরসিতে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে ‘২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস।’ -লেখা খুদে বার্তা সকল মোবাইল অপারেটরে প্রচারের জন্য বিটিআরসির চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
২০১৯ সালে পবিত্র হজ পালনের জন্য ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৩৩ হাজার ৯৯০ জন প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন।
এদিকে ইতোমধ্যে সৌদি সরকারের সাথে ধর্ম মন্ত্রণালয়ের হজ কোটা চুক্তিও হয়ে গেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজ পালন করতে পারবেন।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed