৩ ঘন্টা পর শ্রীমঙ্গল ছেড়েছে পারাবত এক্সপ্রেস
শৈাখী নিউজ ২৪ ডটকম: যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়া আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মেরামত শেষে ৩ ঘন্টা পর সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
শ্রীমঙ্গল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে এসে সকাল পৌনে ১১টায় শ্রীমঙ্গল পৌঁছে। শ্রীমঙ্গল স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটি স্টেশনে আটকে থাকে।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারাবত ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙ্গে যায়। অন্য একটি ইঞ্জিন দিয়ে ত্রটিযুক্ত পারাবত ট্রেনের ইঞ্জিন টেনে কুলাউড়া জংশন স্টেশনে নিয়ে মেরামত করে আবারও শ্রীমঙ্গলে এনে পারাবত ট্রেন এখন সিলেট যাচ্ছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed