Main Menu

বন্ধ হচ্ছে গুগল প্লাস

প্রযুক্তি ডেস্ক: গুগল জানিয়েছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হবে।

নিম্ন ব্যবহারকারী এবং ‘সফল পণ্য’ হিসেবে চালু রাখার চ্যালেঞ্জের কারণে গুগল গত বছর জানিয়েছিল যে চলতি বছরের এপ্রিল নাগাদ তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমটি বন্ধ করে দেবে।

ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে নতুন প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিপক্ষ হিসেবে ২০১১ সালের জুনে গুগল প্লাস যাত্রা শুরু করে। সার্চ ইঞ্জিন গুগল সামাজিক মাধ্যমে নিজেদের জায়গা করে নেয়ার চতুর্থ প্রচেষ্টা হিসেবে গুগল প্লাস তৈরি করে। কিন্তু সামাজিক মাধ্যমটি কখনও আকর্ষণ সৃষ্টি করতে পারেনি। ২০১৪ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের ওয়েবসাইটে গুগল প্লাসের মাসিক ব্যবহারকারী মাত্র ২ কোটি ৯০ লাখ।

২০১৫ সালে স্টোন টেম্পল কনসালটিংয়ের চালানো এক জরিপের বরাত দিয়ে ফোর্বস জানায়, গুগল প্লাসে প্রোফাইল থাকা ৯০ শতাংশ ব্যক্তিই কখনও ওয়েবসাইটিতে পাবলিকলি কিছু পোস্ট করেননি।

তবে গুগল ফটোতে ব্যাকআপ রাখা ফটো ও ভিডিও মুছে যাবে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

Share





Related News

Comments are Closed