কানাইঘাটে গ্রামবাসীর উদ্যোগে সড়ক বাতি স্থাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ৯নং ইউনিয়নের মঈনা উত্তরপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচলের জন্য চাঁদা তুলে সড়ক বাতি লাগানো হয়েছে। গত ২৬ জানুয়ারি থেকে এলাকার বিভিন্ন সড়কে সড়ক বাতি লাগানোর কাজ চলছে।
প্রধান অতিথি হিসেবে সড়ক বাতি লাগানোর উদ্বোধন করেন ৯নং ইউনিয়নের মঈনা উত্তরপাড়ার মেম্বার রফিক মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই এলাকায় কোনদিন সড়ক বাতি ছিল না। মঈনা গ্রামের উত্তরপাড়ায় মানুষের চলাচলের রাস্তায় বৈদ্যুতিক আলোর কোন সুযোগ সুবিধা না থাকার কারণে অন্ধকারে চলাফেলা করতে অনেক অসুবিধায় পড়তে হতো। এলাকাবাসী যাতে রাতের বেলায় নির্বিঘেœ চলাফেলা করতে পারে সেজন্য সকলের সহযোগিতায় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে। এ বৈদ্যুতিক বাতি স্থাপনের ফলে কিছুটা হলেও এলাকায় অপরাধ প্রবণতা কমবে। এলাকাবাসীও নির্বিঘেœ এসব রাস্তা দিয়ে চলাচল করতে আর কোন অসুবিধায় পড়তে হবে না। তিনি এলাকাবাসীর এ ধরনের মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।
সড়ক বাতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈনা উত্তর পাড়া মসজিদের ঈমাম মাওলানা ফয়জুর রহমান শিকদার, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল আলী, শাকিল আহমদ, সোনাফর আলী, ডা. ইসমাইল, কমর উদ্দিন সহ বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ, নানা শ্রেণি পেশার মানুষও উপস্থিত ছিলেন প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed