Main Menu

৫ ঘন্টা পর সিলেট পথে রেল যোগাযোগ চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে পুনরায় রেল যোগাযোগ চালু হয়েছে।

এর আগে চট্টগ্রাম থেকে ছোড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগি শুক্রবার দুপুর দেড়টার দিকে লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে পড়ে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ।

লাইনচ্যুত টেনটি উদ্ধারের পর সন্ধ্যা সাড়ে ৬টায় রেল যোগাযোগ চালু হয়।

সিলেট রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো. রাসেল জানান, সন্ধ্যে সাড়ে ৬টায় দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, শুক্রবার দুপুর ১.৩০ মিনিটের লালমাটিয়া এলাকায় লাইন থেকে সরে যায় মালবাহি ট্রেনের ১৪ নাম্বার বগি।

এদিকে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

Share





Related News

Comments are Closed