Main Menu

বাউল শিল্পী গীতিকারদের ফ্রি চিকিৎসা ক্যাম্প

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের উদ্যোগে বাউল শিল্পী গীতিকার কবি যন্ত্র শিল্পীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রয়ারী শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব লাকি মিয়া লাকি।

ট্রাস্টের চেয়ারম্যান গীতিকার আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চিশতীর সভাপতিত্বে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব ফকির শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলার্জি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শানুর আলী মামুন, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, কবি ও ছড়াকার ধ্রুব গৌতম, কবি ছড়াকার ডা. বিভাংশু গুন বিভু, হাজী আশরাফ উদ্দিন আহমদ, বাউল দিলাল উদ্দিন সরকার, বাউল হেলন তালুকদার, গীতিকার ফারুক আহমদ, সঙ্গীত প্রেমী নানু মিয়া, আবুল বশর, জিবলু হাসান, আব্দুল আউয়াল, বিজিতকুমার, আচার্য বাউল ফেডারেশনের মহসচিব বাউল সৈয়দ আহমদ, ফকির সাইফুল আলম জালাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গীতিকার ফারুক আহমদ।

Share





Related News

Comments are Closed