বিশ্বনাথে জনতার হাতে দুই গরু চোর আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চুরি করে পালিয়ে যাওয়ার পথে গরু ও পিকআপ গাড়িসহ দুই চোরকে আটক করেছে জনতা।
রবিবার ভোরে উপজেলার ইলামেরগাঁও গ্রামের লোকজন দুই গরু চোরকে আটক করেন।
পরে দুই গরু চোরকে থানা পুলিশে সোর্পদ করেন জনতা।
আটককৃতরা হলো-কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম বরুনী গ্রামের আহমদ আলীর ছেলে জয়নাল মিয়া (৩৭) ও একই উপজেলার ধলাউরগাঁও গ্রামের ধনাই মিয়ার ছেলে আবদুল হক (৩২)।
আটককৃতদেরকে বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রবিবার উপজেলার ইলামেরগাঁও গ্রামের মামুন মিয়া এবং মানিক মিয়ার বাড়ি থেকে কয়েকটি গরু চুরি করে আটকৃতরা একটি পিকআপ গাড়িতে করে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় জনসাধারনের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে গরু ও গাড়িসহ দুই চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন জনতা।
দুই গরু চোর আটকের সত্যতা নিশ্চিত করে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন, আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হবে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed