ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত রয়েছে। রোববার বিকেলে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দর বাজার থেকে পৌরবিপনী মার্কেট পর্যন্ত সড়কের দু’পাশের ফুটপাত গুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযান শেষে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ক্লিন সিটি’ বিনির্মানে সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে।
রোববারের অভিযানে বিপুল পরিমান ফল, ফুটপাত দখল করে রাখা বেশ কয়েকটি ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়। এসময় ফুটপাতের দখলদাররা দ্রুত মালপত্র নিয়ে পালাতে শুরু করে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাত থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়। শনিবার দুপুর এবং রাতেও অভিযান চলে।
অভিযানে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সিসিকের লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed