Main Menu

বিশ্বনাথে জমজমাট পলো বাওয়া উৎসব

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে এই পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন গ্রামের কয়েক শতাধিক মানুষ।

সৌখিন শিকারীরাও এদিন পলো দিয়ে মাছ ধরেছেন। শিকার করা মাছের মধ্যে ছিল বোয়াল, শোল, মৃগেল, বাউশ, ঘনিয়া, রুইসহ বিভিন্ন জাতের মাছ। তবে এ বছর বিলে অধিক পানি ও কচুরিপানা থাকায় খালি হাতে ঘরে ফিরতে হয়েছে অনেককেই।

গোয়াহরি গ্রামের ঐহিত্য অনুযায়ী প্রতিবছরের মাঘ মাসের প্রথম দিনে এই পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর মাঘ মাসের মাঝামাঝি সময়ে পলো বাওয়া উৎসব পালিত হলো।

পলো বাওয়া এই উৎসবে অংশ নিতে রবিবার সকাল ৮টা থেকে গোয়াহরি গ্রামের সৌখিন মানুষ বিলের পারে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পাড়ে লোকসমাগম বাড়তে থাকে। পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় সবাই এক সঙ্গে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ পলো বাওয়া উৎসব।

Share





Related News

Comments are Closed