বিশেষায়িত হুইল চেয়ার তৈরী করলো সিলেটের তিন ছাত্র
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থী শফিকুল আলম, জসিম উদ্দিন ও মো: জিহাদ আল-সাবাহ যৌথভাবে প্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী ইলেক্ট্রনিক হুইল চেয়ার তৈরী করেছেন। তাদের গবেষণা ও প্রজেক্টের তত্বাবধানে ছিলেন ইইই বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম এবং মো: আবু শাকিল আহমেদ।
শিক্ষার্থীরা জানান, পা হারিয়ে পঙ্গুত্ব মানুষের কথা ভেবেই তাদের এ পদক্ষেপ। এ চেয়ারের মাধ্যমে কারো সাহায্য ছাড়াই ব্যক্তি তার একটি সচল আঙ্গুলের মাধ্যমে বাটন চেপে সামনে, পিছনে, ডানে এবং বামে যেতে পারবেন। এতে সয়ংক্রিয় ইলেক্ট্রনিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা বংলাদেশে এটাই প্রথম। তারা বলেন, সম্পুর্ণ দেশিও প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরী করা হয়েছে যাতে কোনো বস্তু সামনে পড়লে আলাদাভাবে ব্রেক করা লাগবে না।
রাতে চলাচলের জন্য চেয়ারটিতে লাইট এবং ইলেক্ট্রিক হর্ন যুক্ত আছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে তারা এ হুইল চেয়ার বাজারজাত করনে ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে এ চেয়ার ব্যবহার করা যেতে পারে। তারা আরো বলেন, ভবিষ্যতে যাতে এটিকে ব্রেইন কন্ট্রোল হুইল চেয়ারে পরিণত করা যায় সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং সেজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।
তাদের এ সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রুমেল এম. এস. রহমান পীর।
উল্লেখ, এই বিভাগের ছাত্র-ছাত্রীরা এর আগেও গবেষণা ও প্রজেক্ট এ দেশ এবং দেশের বাইরে পুরস্কার পেয়েছেন। অনেক শিক্ষার্থী স্কলারশীপ নিয়ে উন্নত দেশে উচ্চ শিক্ষা অর্জন ও গবেষণায় কর্মরত আছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed