পুলিশ পেটানো সেই সরকারি কর্মকর্তা কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টা থেকে আটক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার( মিডিয়া এন্ড কমিউনিকেশন্স) জেদান আল মুসা।
এ ঘটনায় কনস্টেবল মোহাম্মদ আলী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
শনিবার বিকাল সাড়ে ৫টায় ওয়ান ওয়ে রাস্তায় মোটর সাইকেল আটকানোয় পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীকে মারপিট করেন তানজিল। পরে জনতার সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় রবিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত তানজিল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed