শাবিতে বাইসাইকেল শেয়ারিং ‘জোবাইকের’ যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) যাত্রা শুরু করলো দেশের প্রথম অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘জোবাইক’।
রোববার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ই বিল্ডিংয়ের সামনে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য সাইকেল অনেক প্রয়োজনীয় একটি উপলক্ষ। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেবাটি যথাযথ ব্যবহার করবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জোবাইকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মেহেদী রেজা সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান, পরিচালনা ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ মো রাশেদ খান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, ‘জোবাইক’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির আগেও আরো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের এ সেবা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত এবং মিরপুর ডিওএইচএস এলাকায় এই সেবাটি চালু রয়েছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং আবাসিক এলাকাগুলোতে এই সেবা চালু করা হবে বলে জানান জোবাইকের এক কর্মকর্তা।
উল্লেখ্য, জোবাইকের সেবা গ্রহণের জন্য আগ্রহীদেরকে প্রথমেই গুগোল প্লে-স্টোর থেকে জোবাইকের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর রিচার্জ পয়েন্ট থেকে অ্যাপে ব্যালেন্স রিচার্জ করেই সেবাটি ব্যবহার করা যাবে।
এছাড়া, বর্তমানে শুধু এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা জোবাইকের সেবা পেলেও অচিরেই আইওএস ভার্সন চলে আসবে এবং তখন আইফোন ব্যবহারকারীরাও জোবাইকের সেবাটি উপভোগ করতে পারবেন। আপাতত শাবিপ্রবিতে ৩০ টি সাইকেল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১০০টি সাইকেল দেওয়া হবে বলে জানিয়েছেন জোবাইকের সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে একাধিক সাইকেল স্ট্যান্ড থাকবে। শুধু মাত্র ক্যাম্পাসের ভেতরের যেকোনো জায়গাতে এই সাইকেল ব্যবহার করে যাওয়া যাবে। বিশেষ করে আবাসিক হল এবং একাডেমিক ভবনগুলোর সামনে সাইকেল পাওয়া যাবে। যেখানে রাইডারদের ব্যয় হবে প্রতি ৫ মিনিটে ৩ টাকা হারে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed