Main Menu

ওসমানীনগরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক খোকন দেব (৩৫) নিহত হয়েছেন।

রোববার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন দেব ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের জন্টু দেব এর ছেলে।

জানা যায়, সিলেট থেকে গ্যাস নিয়ে ফেরার পথে অটোরিক্স (মৌলভীবাজার-থ ১১-১০৭৩) এর সাথে সিলেটগামী (ঢাকা মেট্রো-ট-২২-৫৮১৪) ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক খোকন দেব মারা যান।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে তামাবিল হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

এ ব্যাপারে তামাবিল হাইওয়ে থানার ওসি মো: মাসুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করার পর ময়না তদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed