নীলফামারীতে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় একটি ভেড়ার খামার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল চৌধুরী জানান, নিহত দম্পতির বাড়ি সৈয়দপুর শহরে। এখানে তাদের ভেড়ার খামার রয়েছে। আহতাবস্থায় ফার্মের এক পাহাড়াদারকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা জানান, তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed