শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের নবীনবরণ সম্পন্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আইডিয়াল ছাত্র সংসদের আয়োজনে রবিবার সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এমএ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির এবং ভাইস প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের পৃষ্টপোষক মোঃ শামীম মিয়া।
আইডিয়াল ছাত্র সংসদের সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের সহ সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার এবং কোহিনুর আক্তার শারমিন।

অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে লাল গোলাপ ফুল দিয়ে তাদের বরণ করেন ছাত্র সংসদের দায়িত্বশীলরা।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed