Main Menu

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতের নির্দেশনা অমান্য করে ফের নগরীর ফুটপাত দখল করায় শুক্রবার দিনগত গভীর রাতে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় নগরীর কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা, চৌহাট্টা থেকে রিকাবীবাজার, সুরমা পয়েন্ট, তালতলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা অর্ধশতাধিক ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান,“ জনসাধারণের চলাচলে ফুটপাত বিরাট বাঁধা হয়ে দাড়িয়েছে। আদালত ও সিটি কর্পোরেশন থেকে হকারদের বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা আইন মানছেন না। যার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে”। তিনি বলেন, ”ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচারীদের হাঁটতে হচ্ছে মূল সড়ক দিয়ে। এতে অনেক সময় দুর্ঘটনায় পড়ছেন নগরবাসী”। একারনেই কঠোর অবস্থানে নামে সিটি কর্পোরেশন।

অভিযানে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed