বুড়িগঙ্গায় নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) গভীর রাতে তৈলঘাট বরাবর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগমের (৫০) লাশ উদ্ধার করে। আর শনিবার (২৬ জানুয়ারী) সকালে উদ্ধার করা হয় রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতি (৫০)’র লাশ। রোজিনা বেগমের ৫ বছরের ছেলে আবিদ এখনও নিখোঁজ রয়েছে।
জানা গেছে, মানিক-৩ নামের একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়া নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা একই পরিবারের চারজন নিখোঁজ হন।
সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতদের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান এখনও চলছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed