সাবেক পৌর কমিশনার মকসুদ বক্ত আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার চন্দনীটুলা জামে মসজিদের মোতাওয়াল্লি, সিলেট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার, সালিশী ব্যক্তিত্ব মিরাবাজারের নয়াপাড়ার বাসিন্দা মকসুদ বক্ত আর নেই (ইন্নাল্লিাহি…রাজেউন)।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় কানাডার টরেন্টো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
মকসুদ বক্ত দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাকে কানাডায় দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে, সিলেট পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার মকসুদ বক্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মকসুদ বক্ত ছিলেন একজন অনন্য ব্যক্তি, কঠোর পরিশ্রমী, উদ্যমী এবং প্রকৃতপক্ষে একজন জনপ্রতিনিধি। তিনি তার রূহের মাগফেরাত কামনা করে বলেন, কঠিন এ সময়ে তার সন্তান ও পরিবারের সদস্যদের যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন।
শোকবার্তায় সিসিক মেয়র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল।
এক শোকবার্তায় কাউন্সিলর উজ্জ্বল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed