নাটোরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় রবিবার বিকেলে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-ব্যবসায়ী খালেদুর রহমান রব, তার স্ত্রী সোনিয়া ও তার ছয় বছরের মেয়ে তাসফি।
পুলিশ জানায়, ব্যবসায়ী খালেদুর রহমান রব তার স্ত্রী ও মেয়েকে নিয়ে রাজশাহীর আড়ানি থেকে মোটরসাইকেলযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বিকালে আবারও মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed