Main Menu

নৌবাহিনীর নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

রবিবার (২০ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত ১ বছর ৬ মাসের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।

আগামী ২৬ জানুয়ারি থেকে ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন তিনি।

এর আগে উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

এদিকে রবিবার অপর এক প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এডমিরাল নিজামউদ্দিনের অবসর পরবর্তী ছুটি মঞ্জুরের কথা জানিয়েছে।

Share





Related News

Comments are Closed