শমসেরনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশনের দৌলতপুর এলাকায় আউটার সিগন্যালে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ভাদাইর দেউল গ্রামের ছয়ফুন বিবি (৮৩) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুত্বর আহত ওই নারীকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে দুপুর পৌনে ১টায় তার মৃত্যু হয়।
শমশেরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য হাফিজুল হক চৌধুরী জানান, নিহত বৃদ্ধা ছয়ফুন বিবি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed