চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে জাপা প্রেসিডেন্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মোঃ খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।
বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed