সিঙ্গাপুর গেলেন ড. কামাল হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী হামিদা হোসেন।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাঁটুর চিকিৎসার জন্য ড. কামাল সিঙ্গাপুর গেছেন। আগামী ২৭ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। তবে এটা নির্ভর করবে চিকিৎসকের পরামর্শের ওপর।
এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর ড. কামাল হোসেন সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, চিকিৎসার জন্য প্রতিমাসে দেশের বাইরে যান ড. কামাল হোসেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় তিন মাসেরও বেশি সময় তিনি চিকিৎসার জন্য যেতে পারেননি। শনিবার রাতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed