নারায়ণগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।
রবিবার (২০ জানুয়ারি) সকালে সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ের বোস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লাহ মোক্তার (৪৫) এবং রাজু (৪০) ফাউসা এলাকার জহর আলীর ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৫৫৪৮৩) চারজন ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাপাতাল মর্গে পাঠানো হয়। খাদে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed