ছাতকে অজ্ঞান করে সাংবাদিকের বাসায় চুরি
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সাংবাদিকের বাসার পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার (১৮ জানুয়ারী) রাতে শহরের বাগবাড়ী এলাকায় দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ মোঃ আখতারুজ্জামানের বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিবারের ৩ সদস্য অসুস্থ অবস্থায় রয়েছেন।
খবর পেয়ে শনিবার দুপুরে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই দেবাশিষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টায় রাতের খাবার খেয়ে সাংবাদিক শাহ মো. আখতারুজ্জামান ছাতক সিমেন্ট কারখানায় নিয়মিত কর্তব্য পালনের উদ্দেশ্যে বাসা থেকে রেব হন। কারখানা খেয়া ঘাট দিয়ে সুরমা নদীর পার হয়ে তিনি নদীর পারেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কারখানা হাসপাতালে ভর্তি করান।
এদিকে বাসায় থাকা আখতারুজ্জামানের মা সুফিয়া বেগম (৬৫) ও ছোট ভাই শাহ তারেক আহমদ একই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে চোরেরা জানালার গ্রিল ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, একটি মোবাইল সেটসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বাসায় থাকা তার ছোট বোন মুনমুন বেগম রাতের খাবার না খাওয়ায় সে সুস্থ অবস্থায় ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রিল ভাঙ্গার একটি চিড়াপাঞ্জা ও রুমাল উদ্ধার করে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed