টস হেরে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস
স্পোর্টস ডেস্ক: বিপিএলে প্রথম সুপার ওভার হয়েছিল খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংসের ম্যাচে। আগের দেখায় ম্যাচটি জিতে নেয় চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। আবারও মুখোমুখি দুই দল। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইটান্স।
চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিরতি ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস। সিলেটের দ্বিতীয় পর্বে অন্য দলগুলো একাধিক ম্যাচ খেলার সুযোগ পেলেও চিটাগং একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।
তাদের প্রতিপক্ষ খুলনার শেষ চারে থাকাটা আরও কঠিন হয়ে উঠেছে। শুক্রবার কুমিল্লার বিপক্ষে হেরে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি তাদের বাড়াতে হবে নেট রানরেটও। এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকে।
ঢাকায় টানা হারের পর সিলেটে এসে জয়ের দেখা পায় খুলনা। যদিও কুমিল্লার বিপক্ষে জয়ের ধারা সচল রাখতে পারেনি মাহমুদউল্লাহরা। কুমিল্লার বিপক্ষে হারের ১৯ ঘণ্টার ব্যবধানে আরেকটি ম্যাচ খেলতে হচ্ছে মাহেলা জয়াবর্ধনের দলকে।
ঢাকায় মুশফিকের চিটাগংয়ের বিপক্ষে প্রথম মোকাবিলায় হেরেছিল গতবার সেরা চারে খেলা খুলনা। প্রথম লড়াইয়ে সুপার ওভারে জিতেছিল চিটাগং। ফিরতি ম্যাচে খুলনার জয়ের বিকল্প নেই। ৬ ম্যাচে মাত্র ১ জয়ে সবার শেষে তারা।
খুলনা টাইটানস একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, আল আমিন, ব্রেনডন টেইলর (উইকেট কিপার), লাসিথ মালিঙ্গা, শুভাশিষ রয়, পাউল স্টয়ারলিং।
চট্টগ্রাম ভাইকিংস একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেট কিপার), ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, শেখ খালেদ আহমদ, ইয়াসির আলী চৌধুরী, নাজিবুল্লাহ জাদরান, ডাসুন শানাকা।
এদিকে দিনের প্রথম খেলায় বড় রান করেও শেষ পর্যন্ত রংপুরকে হারাতে পারেনি স্বাগতিক সিলেট সিক্সার্স। সাব্বির রহমানের ৮৫ রানের উপর ভর করে ১৯৫ রানের টার্গেট দেয় সিলেট।
তবে ৩ বল ও ৪ উইকেট তাকে রেখে সেই রান টপকে যায় রংপুর। প্রথমবার বিপিএল খেলতে নামা ডি ভিলিয়ার্স ও রুশো দারুন জুটিতে ম্যাচটা নিজেদের করে নেয় তারা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed