হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মো সফিউল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিদিন মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১ম শিফট সকাল ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে ৩টা এবং ৪র্থ শিফট বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।
প্রথমদিন ২০ জানুয়ারি ১ম, ২য় ও ৩য় শিফটে সোস্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদভুক্ত ‘জি’ ইউনিট এবং ৪র্থ শিফটে বিবিএ অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ৭টি ইউনিটের অধীনে ৪৪টি বিভাগে মোট ২০০৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১২ হাজার ১ শ ৯২টি। প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৫৫ জন ভর্তিচ্ছু। এছাড়া দক্ষিণ এশিয়া ও সার্কভুক্তসহ সকল দেশের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি সিট বরাদ্দ রয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বস্তুনিষ্ঠ ও দুর্নীতিমুক্ত ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের উপহার দিতে সবার সহযোগিতা কমনা করছি।
ভর্তি পরীক্ষার্থী ডাউনলোডকৃত প্রবেশপত্রের ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার হলে আনতে পারবে। পরীক্ষার হলে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া মোবাইল, ব্লটুথ, ক্যালকুলেটর, ঘড়িসহ সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিষিদ্ধ থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed