সিলেটের বিপক্ষে রংপুরের মধুর প্রতিশোধ
স্পোর্টস ডেস্ক : বড় রান করেও শেষ পর্যন্ত রংপুরকে হারাতে পারলো না স্বাগতিক সিলেট সিক্সার্স। ফলে সিলেট পর্বে স্বাগতিক দলের কাছে হারের মধুর প্রতিশোধ নিলো রংপুর রাইডার্স। সাব্বির রহমানের ৮৫ রানের উপর ভর করে ১৯৫ রানের টার্গেট দেয় সিলেট। তবে ৩ বল ও ৪ উইকেট তাকে রেখে সেই রান টপকে যায় রংপুর। প্রথমবার বিপিএল খেলতে নামা ডি ভিলিয়ার্স ও রুশো দারুন জুটিতে ম্যাচটা নিজেদের করে নেয় তারা।
এদিকে ম্যাচ হারের সাথে সিলেট শিবিরে আরো একটা দু:সংবাদ ছিলো। এই ম্যাচ সিলেটের অধিনায়ক ওয়ার্নারের এবারের আসরের শেষ ম্যাচ ছিলো । কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন এই সাবেক অজি সহ-অধিনায়ক।
সিলেটের দেওয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে গেইলকে (০) ফেরান মোহাম্মদ ইরফান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন হেলস্ ও রুশো। ২৪ বলে দুই ছয় ও দুই চারে ৩৩ রান করে কাপালির বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হেলস্ । তবে হেলস্ বিদায নিলেও তেমন চিন্তায় পড়তে হয়নি রংপুরকে। বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসা ভিলিয়ার্সকে নিয়ে ব্যাট চালিয়ে খেলতে থাকেন রুশো । ৩৩ বলে নিজের অর্ধশত পূর্ণ করেন তিনি। তবে দলীয় ১৩০ ও ১৩৭ রানের মাথায় রুশো (৩৫ বলে ৬১ রান) ও ডি ভিলিয়ার্স (২১ বলে ৩৪ রান) বিদায় নিলে চাপে পড়ে দল। তবে শেষ দিকে মিথুর ১৪, নাহিদুল ১৯ ও ফরহাদ রেজা ১৮ রান করলে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।
সিলেটের হয়ে তাসকিন ৪টি, ইরফান ও কাপালি একটি করে উইকেট লাভ করেন।
এর আগে শনিবার দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো করে নিজের ইনিংস টেনে লম্বা করতে পারেননি লিটন দাস। মাত্র ৮ বলে ১১ রান করে মাশরাফির বলে ফরহাদ রেজার তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেন । তবে ওপর ওপেনার অন্য প্রান্তে অবিচল ছিলেন। নিজের ফর্মে ফেরার জন্য যেন সাব্বির রহমান এই ম্যাচকে বেছে নেন। ৩৪ বলে নিজের প্রথম ফিফটি তুলে নেন তিনি। ওয়ান ডাইনে খেলতে নামা আফিফ শুরুটা করেছিলেন দুর্দান্ত। তবে ১১ বলে ১৯ রানের মাথার রান আউটে কাঁটা পড়েন । টানা দুই ম্যাচে ফিফটি করা অধিনায়ক ওয়ার্নার সাব্বিরকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫১ রানের জুটি গড়েন । তবে ২১ বলে ১৯ রান করে রংপুরের অধিনায়ক মাশরাফির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাঝঘরে ফিরেন সিলেটের অধিনায়ক ওয়ার্নার। এরপর বাকীটা সময় সাব্বির রহমার ও নিকোলাস পোরান চার ছয়ের ফুলঝুরিতে মাতিয়ে রাখেন গ্যালারি ১৮ হাজার দর্শকদের। তারা দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে ৮২ রানের পড়েন। মূলত তাদের এই জুটিতে সিলেট পায় পড় রানের সংগ্রহ। সাব্বির ৫১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংটিতে ৬টি ছয়ের মারের সাথে ৫টি চারের মার ছিলো । সাব্বির বিদায় নিলেও নিকোলাস পোরান ২৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংটিতে ৩টি ছয়ের মারের সাথে ৪টি চারের মার ছিলো। নির্ধারিত২০ ওভার শেষে সিলেটের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটের ১৯৪ রান।
রংপুরের হয়ে মাশরাফি দুটি ও শফিউল একটি উইকেট পান।
রংপুর রাইডার্সের একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, রাইলি রুশো, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম।
সিলেট সিক্সার্সের একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলক কাপালি, নিকোলাস পোরান, জাকির আলী, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, মেহেদি হাসান রানা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed