কুলাউড়ায় অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ এর নেতৃত্বে বৃহস্পতিবার এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার অপরাধে ৩ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকায় বেআইনীভাবে পাহাড় ও টিলা কাটার সংবাদ পেয়ে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ট্রাকসহ ঐ এলাকার আব্দুল বাছিত, লাল মিয়া ও শফিকুর রহমান নামে ৩ জনকে আটক করেন।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে দন্ডিত অপরাধীরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে।
অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাসহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদিদ জানান সরকারি স্বার্থ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed