Main Menu

টসে হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটান্স

স্পোর্টস ডেস্ক: সিলেটে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর খুলনা টাইটান্স। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।

দুই দলের মধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৩টিই জিতেছে তারা, হেরেছে ২টিতে। সবমিলিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইমরুল কায়েসের দল।

আর টুর্নামেন্টে সবচেয়ে খারাপ অবস্থা খুলনা টাইটান্সের। ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র ১টিতে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল, হেরেছে ৪টিই।

২ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্স আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। একটি জয়ই হয়তো তাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।

Share





Related News

Comments are Closed