কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা।
অভিযানকালে শমশেরনগর বাজারের কাজী বেকারি এন্ড কনফেকশনারীকে ৬ হাজার টাকা, আউলিয়া হোটেলকে ১ হাজার টাকা, বিপ্লব ফার্মেসীকে ৫ শত টাকা, রূপসী বিউটি পার্লারকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য পণ্য তৈরি করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়। এ সময় স্থানীয় লোকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয় এবং ক্রেতাদেরকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed