ফাইভজি চালু হবে ২০২০ সালে
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর পর সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফাইভজি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকে পঞ্চম প্রজন্মের এই ইন্টারনেট সেবা পেতে পারে মানুষ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কমিশনার আমিনুল হাসান বলেছেন, ২০২০ সালে সরকার মোবাইল ফোন অপারেটরগুলোকে ফাইভজি’র জন্য লাইসেন্স প্রদান শুরু করবে। সে হিসেবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকেই এই ইন্টারনেট সেবা পাবেন।
তিনি আরও বলেন, এই সেবা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১৯ ফেব্রুয়ারি সরকার মোবাইল ফোন অপারেটর কোম্পানির হাত ৪জি লাইসেন্স প্রদান করে। এর মধ্য দিয়ে দেশে চতুর্থ জেনারেশনের ইন্টারনেট যুগের সূচনা হয়। এরইমধ্যে দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী সেই সেবা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহারে ফাইভজি চালুর প্রতিশ্রুতি দেয়া হয়।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed