ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী
স্পোর্টস ডেস্ক: বিপিএলের সিলেট পর্বের বুধবারের প্রথম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস। এ ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এবারের আসরের এখন পর্যন্ত অপরাজিত দল ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দলটি চার ম্যাচের সবগুলো জিতে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে।
এদিকে মঙ্গলবার সিলেট পর্বটা খুলনার কাছে হেরে শুরু করেছে রাজশাহী। পাঁচ ম্যাচে তাদের জয় ২টি। আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।
এক নাম্বার দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তাই আজ কঠিন পরীক্ষাতেই পড়তে হবে রাজশাহী কিংসকে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed