Main Menu

বালাগঞ্জে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ৪

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর গ্রামের ইদ্রীছ আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৯০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual7 Ad Code

গৃহকর্তা ইদ্রীস আলীর আত্মীয় সাইফুল ইসলাম সেফুল জানান, রাত ২ টার দিকে একদল ডাকাত ইদ্রীস আলীর বাড়ির গেইটের তালা কেটে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তাদের বাঁধা দেয়ায় ডাকাতরা ইদ্রীস আলী, তারঁ স্ত্রী ও সন্তানসহ ৪জনকে হামলা চালিয়ে আহত করে। ডাকাতরা বাড়িতে থাকা আলমিরা খোলে ১৬ ভরি স্বর্ণ ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে চলে যায়।

Manual7 Ad Code

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখানে ডাকাতি হয়নি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। তদন্তক্রমে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code