৬৮ রানে শেষ সিলেট সিক্সার্স!
স্পোর্টস ডেস্ক : দিনের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬৮ রানে অল-আউট হয়ে গেল ডেভিড ওয়ার্নারের দল। তখনও হাতে ৫ ওভার ১ বল বাকী। বল হাতে ধ্বংসের শুরু করেন মেহেদী হাসান আর শেষের দিকে ঝড় তোলেন ওয়াহাব রিয়াজ। দুজনে যথাক্রমে ৪ এবং ৩ উইকেট নিয়ে সিলেটকে গুঁড়িয়ে দেন।
আজ মঙ্গলবার বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসানের তোপের মুখে পড়ে সিলেট সিক্সার্স। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আন্দ্রে ফ্লেচারকে (৪) বোল্ড করে দেন মেহেদী। এক বল পরে আবারও স্টাম্প উড়ে যায় অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (০)! পরের বলে অবশ্য বোল্ড নয়; এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন আফিফ হোসেন (০)। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও সেটা শেষ পর্যন্ত পারেননি মেহেদী। নিকোলাস পুরান মেহেদীর ওভারের শেষ বল সতর্কতার সঙ্গে সামলান।
৫ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় সিলেট সিক্সার্স। বিপদ আরও বাড়ে যখন নিকোলাস পুরানকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। নিজেকে হারিয়ে খোঁজা লিটন দাস (৬) লিয়ান ডসনের বলে ক্যাচ তুলে দিলে দলীয় ১৫ রানে অর্ধেক ইনিংস শেষ হয় সিলেটের। ডসনের দ্বিতীয় শিকার সাব্বির রহমান (৬) যথারীতি ব্যর্থ। এরপর আবারও মেহেদীর আঘাত। সোহেল তানভীর (৫) তার চতুর্থ শিকার হলে ২২ রানে ৭ উইকেট হারায় সিলেট।
১৩তম ওভারে এই ম্যাচেই একাদশে সুযোগ পাওয়া ওয়াহাব রিয়াজের বলে তাসকিন আহমেদ (৪) ক্যাচ দিলে ৮ম উইকেট হারায় সিলেট। একই ওভারের শেষ বলে এই পেসারের বলে বোল্ড হয়ে যান নাবিল সামাদ (০)। দুই অংকে পৌঁছা একমাত্র ব্যাটসম্যান অলক কাপালির বাউন্ডারিতে পঞ্চাশ পার করে সিলেট। ওয়াহাব রিয়াজের বলে আল-আমিন বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে ১৪.৫ ওভারে ৬৮ রানে অল-আউট হয় সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স
আন্দ্রে ফ্লেচার, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, লিয়াম ডসন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরারা, শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহিদ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed