গোয়াইনঘাটে ব্রীক ফিল্ডে শ্রমিক নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রীক ফিল্ডে অটোমেশিনের বেল্টের মধ্যে আটকা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মানিক মিয়া (৩৫) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আলীর গ্রামের আব্দুল মতিনের ছেলে। সোমবার বিকেলে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সায়েল ব্রীকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়া অন্যান্য শ্রমিকদের সাথে অটো মেশিনের সাহায্যে সায়েল ব্রীকফিল্ডে মাটি ভরাটের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তার বহণকৃত মাটি বোঝাই টুকরিটি মেশিনের ভেতরে পড়ে যায়। এ সময় অসাবধানতাবশত তিনি টুকরিটি উদ্ধার করতে গেলে তার হাত অটোমেশিনের বেল্টের মধ্যে আটকা পড়ে। এতে শরীরের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মিয়া নাছির উদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed