টসে হেরে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৬তম ম্যাচে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স।
এ ম্যাচে টসে জিতে সিলেট সিক্সার্স’র বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভাইকিংসের অধিনায়ক ইমিরুল কায়েস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।
দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ খেলে তারা জিতেছে দুটিতে, হেরেছেও দুটি। ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে কায়েসের দল।
অপরদিকে, ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৩টি। এর মধ্যে দুটিই হেরেছে। একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে দলটি।
সিলেটে এবারের পর্বে দুই দলেরই প্রথম ম্যাচ এটি। যারা জিতবে তাদেরই পয়েন্ট তালিকায় নিজেদের এগিয়ে নেয়ার সুযোগ থাকবে।
এর আগে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে খুলনা টাইটানস।
সিলেট সিক্সার্স
আন্দ্রে ফ্লেচার, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, লিয়াম ডসন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরারা, শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহিদ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed