অাজ মুখোমুখি রাজশাহী-খুলনা, সিলেট-কুমিল্লা
স্পোর্টস ডেস্ক: আজ মঙ্গলবার থেকে বিপিএলের সিলেট পর্বের ম্যাচ।
দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের প্রতিপক্ষ খুলনা টাইটানস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে সিলেট সিক্সার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ম্যাচ আয়োজনের জন্য মাঠের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খেলা এখন মাঠে গড়ানোর অপেক্ষায়।
দুপুর দেড়টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
বিপিএলের প্রথম চারটি আসরের কোনো ম্যাচ হয়নি দেশের নান্দনিক এই ভেন্যুতে। এবার ষষ্ঠ আসরের আটটি ম্যাচ হবে এখানে। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই পাঁচ দিন বিপিএলের সিলেট পর্ব হবে। তবে ম্যাচ হবে চার দিন। বৃহস্পতিবার ছাড়া বাকি চার দিন আছে দুটি করে ম্যাচ।
একনজরে বিপিএলের সিলেট পর্বের সূচি :
১৫.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস
১৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৬.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস
১৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
১৮.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস
১৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
১৯.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স
Related News
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More



Comments are Closed