মানবকণ্ঠের সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
আজ বাদ আসর তার ধানমন্ডির ১১/এ, ৪২ নাম্বর রোড সংলগ্ন বাসার পাশে তাকওয়া মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যায়ন’পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ‘সাপ্তাহিক খবর’ ‘আজকের কাগজ, আমাদের সময়, সকালের খবর, সমকাল পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠে’ যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত এ পদেই দায়িত্বপালন করে আসছিলেন তিনি।
১৯৬৪ সালের ২১ জুন রাজধানী ঢাকার গ্রিন রোডে আবু বকর চৌধুরী জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালের ১ অক্টোবর দিল আফরোজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed