শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের হাউজিং এস্টেট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন তানভীর ও রিয়াদ। পথিমধ্যে হাউজিং এস্টেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক রিয়াদ ও আরোহী তানভীরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তানভীরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে আটটার দিকে মারা যায় তানভীর।
শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এস আই) রাব্বি জানান, “নিহতের পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আমরা নিহত তানভীরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে দিয়েছি।”
অপরদিকে আহত মটর সাইকেল চালক রিয়াদ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed