মধ্য ফ্রেবুয়ারিতে সিলেটে বাড়বে শীতের তীব্রতা
বৈশাখী নিউজ ডেস্ক: পৌষের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। দিনের বেলা সূর্যের তাপে তেমন শীত অনুভূত না হলেও সন্ধ্যা নামার সাথে সাথেই বাড়তে শুরু করে শীতের তীব্রতা। রাত যতই গভীর হয় ততই বাড়তে থাকে শীত।
দিন দিন কমে আসছে তাপমাত্রা। যতই দিন যাচ্ছে তাপমাত্রার পারদ ততই নীচের দিকে নামছে। পৌষের শেষে এসে যেন আরও বাড়ছে শীত।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দিন দিন তামমাত্রা কমে যাচ্ছে সিলেটের। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীতের এ তীব্রতা আরো বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস।
গায়ে গরম কাপড় পড়ে শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন মানুষ। বেশী কষ্ট করছেন নিম্ন আয়ের জনসাধারণ। রাতে শীতের হাত থেকে বাঁচতে অনেকেই কাগজ-খড়কুটো পুড়িয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করেন। তবে সিলেট শহরের চেয়ে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতা যেমন বেশি, তেমনি কুয়াশাও প্রবল।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবু সাইদ বলেন, গত ৩০ ডিসেম্বর সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারি মাসের ১১-১২ তারিখে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে শৈত প্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫%। যা স্বাভাবিকের তুলনায় ২৫% কম।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed