চুনারুঘাটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় অজ্ঞাত (২৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহটি উদ্ধার করে। বিকেল ৩টায় মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, “এখন পর্যন্ত মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি একজন বিবাহিত নারীর। গলায় শাড়ি পেঁচিয়ে তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি।” তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মূল কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed